খেলাধুলা

মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

July 23, 2012

মেহেরপুর নিউজ ২৪ডট কম,২৩ জুলাই : মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। রোববার মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক উপস্তিত থেকে উপজেলা পর্যায়ের টুর্নামেন্ট উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, আবুল ফজল, প্রধান শিক্ষক, নূরুল ইসলাম, মতিয়ার রহমান প্রমুখ সেখানে । উদ্বোধনী দিনে মেহেরপুর দীঘিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উজুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। খেলায় মেহেরপুর দীঘিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে হিজুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, উজুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টাই-ব্রেকারে ৩-১ গোলে মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ও শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়৩-০ গোলে আশরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।