বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 24, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা শিক্ষা অফিসার ফারুক উদ্দিন এর সভাপতিত্বে সমন্বয় সভায় সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জয়নুদ্দিন, আশাবুদ্দৌলা, জহুরুল হক প্রমুখ বক্তব্য রাখেন। সভায় মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

উক্ত সভায় বক্তারা বলেন, সকল শিক্ষার্থী যেনো সময় মত স্কুলে আসে সে দিকে লক্ষ রাখতে হবে। স্কুলে মায়েদের কে নিয়ে সমাবেশ করতে হবে। শিক্ষকদের অভিভাবদের নিকট থেকে জানবে হবে যে তারদের ছেলে ও মেয়েরা স্কুল থেকে বাড়িতে গিয়ে ঠিক মত পড়াশোনো করছে কি না। শিক্ষক ও শিক্ষিকা স্কুলে ঠিকমত ক্লাস নিছে কি না সে দিকে ঠিকমত খোঁজ খবর নিতে হবে।