বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মাস্ক বিতরণ

By মেহেরপুর নিউজ

May 01, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

শনিবার রাতে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় রাকিব জিমনেসিয়ামে মাস্ক বিতরন করা হয়। মেহেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু উপস্থিত থেকে মাস্ক বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে রাকিব জিমনেসিয়ামের পরিচালক রাকিব সেখানে উপস্থিত ছিলেন।