মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ অক্টোবর: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের হরিতলা ভায়া রাজাপুর সড়ক উদ্বোধন করলেন মেহেরপুর ১আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন। এলজিইডির বাস্তবায়নে ৬২ লাখ টাকা ব্যায়ে সদর উপজেলার রাজাপুর গ্রামের হরিতলা ভায়া রাজাপুর ১কিলোমিটার পাকা রাস্তার নির্মান করা হয়। মঙ্গলবার দুপুরে সংসদ সদস্য জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সড়কটির উদ্বোধন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন এলজিইডি কর্মকতা আব্দুর রহমান, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল, আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম সহ স্থানিয় নেতৃবৃন্দরা।