মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ জুন: মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা, রুমানা আহমেদ রুমা, বিআরডিপি কর্মকর্তা তপন কুমার মন্ডল, সদর উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, কৃষি অফিসার এন এ হালিম, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান অ্যাড. শাজাহান আলী প্রমুখ।