মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ ডিসেম্বর:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে সোমবার মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা সমন্বয় সভার আয়োজন করা হয়। মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, প্রকৌশলী আবুল কাশেম, কৃষি অফিসার এন এ হালিম, আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুতুবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী মাষ্টার, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, পিরোজপুর ইউপি চেয়ারম্যান সামছুল আলম প্রমুখ।