অন্যান্য

মেহেরপুর সদর থানার ওসি’র বিরুদ্ধে মামলার অগ্রগতির প্রতিবেদন দাখিল

By মেহেরপুর নিউজ

June 18, 2014

আপডেট

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ জুন: মেহেরপুর সদর থানার অভিযুক্ত ওসি (তদন্ত) তরিকুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে মামলার অগ্রগতির প্রতিবেদন দাখিল করেছেন সদর থানার ওসি শেখ আতিয়ার রহমান। আজ বুধবার দুপুরে মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলার অগ্রগতির প্রতিবেদন দাখিল করেন। মেহেরপুর সদর থানার ওসি শেখ আতিয়ার রহমান জানান, আজ দুপুরে মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মহিবুল ইসলামের আদালতে প্রতিবেদন জমা দেয়া হয়েছে। উল্লেখ্য, রোববার এক আদেশে বুধবার মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলার অগ্রগতির প্রতিবেদন দাখিল করার জন্য সদর থানা ওসিকে নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মতিউর রহমান।