বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সদর থানার ওসি মতিয়ার রহমানের বিদায় ।। আজিজুল হকের যোগদান

By মেহেরপুর নিউজ

January 05, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ ডিসেম্বর: মেহেরপুর সদর থানার ওসি মতিয়ার রহমান বদলি হওয়ায় তার স্থলাভিষিক্ত হয়েছেন  চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানার ওসি আজিজুল হক। শুক্রবার মেহেরপুর সদর থানার ওসি হিসেবে আজিজুল হক যোগদান করেছেন। আজিজুল হক রাজবাড়ি জেলার বাসিন্দা।তিনি  ১৯৮১ সালে পুলিশে চাকরি জীবন শুরু করেন। আজিজুল হক ইতোপূর্বে ঢাকা, শ্রীপুর, শরণখোলা ও দামুড়হুদাসহ বিভিন্ন থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।