বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত সেকেন্ড অফিসার আহসান হাবিব আর নেই

By মেহেরপুর নিউজ

September 24, 2020

মেহেরপুর সদর থানার এস,আই ও ভারপ্রাপ্ত সেকেন্ড অফিসার আহসান হাবিব ইন্তেকাল করেছেন (ইন্না—- রাজিউন) বৃহস্পতিবা রাত ৮ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।

আহসান হাবীব মেহেরপুরে কর্মরত অবস্থায় সম্প্রতি তিনি কিডনি সমস্যার কারনে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় পাঠানো হয়। খুলনার কলারোয়া এলাকার বাসিন্দা আহসান হাবীবের স্ত্রী ও এক পুত্র সন্তান সহ অসংখ্য গুণাগ্রাহী রয়েছে। আহসান হাবীবের অকাল মৃত্যুতে মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা +ওসি) শাহ দারা সহ পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন