মেহেরপুর নিউজ,১৭ ফেব্রুয়ারী: মেহেরপুর সদর থানার উদ্যোগে বিদায়ী ওসিকে সংবর্ধনা ও নবাহত ওসিকে বরণ করে নেওয়া হয়েছে।
বুধবার সকালে সদর থানা মিলনায়তনে নবাগত ওসি ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিদায়ী ওসি আহসান হাবিব। বক্তব্য রাখেন সেকন্ড অফিসার এস আই আননুর জায়েদ, এস আই রফিক, মেহেদী হাসান। পরে ফুল ও উপহার সামগ্রী দিয়ে বিদায় ও বরণ করা হয়।