মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ মার্চ:
মেহেরপুরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াত- শিবিরের অতর্কিত হামলার প্রতিবাদ , জামায়াত ও বিএনপির ডাকা টানা ৩ দিনের হরতাল প্রত্যাখান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে মেহেরপুর সদর থানা আওয়ামীলীগ।
আজ সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে মিছিলটি মেহেরপুর হোটেল বাজার চার রাস্তার মোড় থেকে শুর হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয় । বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন মেহেরপুর সদর থানা আওয়ামীলীগের সভাপতি আালহাজ্ব গোলাম রসুল।
মিছিল শেষে সদর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুলের সভাপতিত্বে হোটেল বাজার চার রাস্তার মোড়ে সমাবেশ অনষ্ঠিত হয়েছে ।সমাবেশে বক্তব্যরাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আশকার আলী,শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ইয়ারুল
ইসলাম,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান,সাংগাঠনিক সম্পাদক আমাম হোসেন মিলু,জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম,জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন,সভাপতি সাফুয়ান আহমেদ রুপক,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজন,শহর ছাত্রলীগের সভাপতি মাহফুজুল ইসলাম পোলেন,শহর ছাত্রলীগের সাধারন সম্পাদক ফেরদৌস আহমেদ শোভন,কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক কৃদরত-ই -খুদা রুবেল, ছাত্র নেতা বায়েজিদ হোসেন প্রমুখ।