বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে সাজা প্রাপ্ত দুই আসামি সহ আটক-৩

By মেহেরপুর নিউজ

November 06, 2023

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মেয়াদের সাজা প্রাপ্ত দুই আসামি সহ মোট ৩ জনকে আটক করেছে।

রবিবার দিবাগত রাতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মেহেরপুর শহরের ঘোষপাড়ার আবু বক্করের ছেলে ৫ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী মিঠুন,সদর উপজেলার খন্দকার পাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে মাদকের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মুন্না হোসেন এবং সদর উপজেলার আমদহ গ্রামের মাদকের মামলার আসামি শরিফ উদ্দিনের ছেলে রিজু আহমেদকে আটক করেন।আটক সাজা প্রাপ্ত দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।