বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সদর থানা পুলিশের অভিযান।। দু’ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আ:রাজ্জাক আটক

By মেহেরপুর নিউজ

March 06, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ মার্চ: মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের বামনপাড়া গ্রাম থেকে টাকা আত্নসাৎ মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আ: রাজ্জাককে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। আটক আ: রাজ্জাক মেহেরপুর সদর থানার সিআর মামলার (৪২০/৪০৬ ধারার) সাজাপ্রাপ্ত আসামী বলে পুলিশ জানিয়েছেন। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জানান,আটক আ:রাজ্জাক একজন প্রতারক। সে প্রতারনা মামলায় সাজাপ্রাপ্ত আসামী। রাজ্জাক দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিলো। আজ মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার এস আই মকবুল হোসেনের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল বামনপাড়া গ্রামে অভিযান চালায়। পুলিশ তার নিজ বাড়ি থেকে মৃত একছেদ আলীর ছেলে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আ: রাজ্জাককে আটক করে সদর থানায় নিয়ে আসে। অপরদিকে একই দিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার এস আই মকবুল হোসেনের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল ছিনতাই মামলার আসামি আশরাফপুর গ্রামের চান্দু’র ছেলে রহিমকে সাহেবপুর বাজার থেকে আটক করে। যার মামলা নং:১৭/০৬। ধারা ৩৯২।