বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সমবায় ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 19, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সমবায় ব্যাংকের বার্ষিক সাধারণ সভা ২০২০-২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় মেহেরপুর সমবায় ব্যাংক ভবনে  ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা সমবায় অফিসার প্রভাষ চন্দ্র বালা।

বিষের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টু, মুজিবনগর উপজেলা সমবায় অফিসার জনাব মনিরুজ্জামান, মেহেরপুর সদর উপজেলা সমবায় অফিসার (ভা.) জাহাঙ্গীর আলম,  সমবায় ব্যাংকের সাবেক সভাপতি আব্দুল মজিদ ও বর্তমান সহ সভাপতি কাজী শহিদুল হক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান খোকন, নির্বাহী সদস্য তোজাম্মেল হক, সদস্য রুস্তম আলী, ফয়েজ, জাকির হোসেন, ক্যাশিয়ার শামসুদ্দিন প্রমূখ।

সাধারণ সভার শুরুতে ভাষা শহীদসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া সাধারণ সভায় উক্ত ব্যাংকের বিগত বছরের নিরীক্ষা প্রতিবেদন ও বর্তমান বছরের বাজেটসহ উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়।