বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সমবায় কার্যালয় খুলনা বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান

By মেহেরপুর নিউজ

December 27, 2023

মেহেরপুর নিউজ:

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে মেহেরপুর জেলা সমবায় কার্যালয় খুলনা বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে।খুলনা বিভাগীয় সমবায় কার্যালয়ের উদ্যোগে খুলনা বিভাগীয় কৃষি বিপণন অফিস মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী খুলনা বিভাগের জেলা ও উপজেলা সমবায় অফিসার এবং খুলনা বিভাগীয় অফিসের কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণে বিভাগীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে মেহেরপুর জেলা সমবায় অফিস খুলনা বিভাগীয় পর্যায়ে ২য় স্থান অর্জন করেন। যুগ্ম-নিবন্ধক মো. মিজানুর রহমান পুরস্কার তুলে দেন।