বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের মাসিক সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 21, 2022

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন মেহেরপুর জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ক্যাফে গার্ডেনে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আফতাব আলী খাঁনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রোকনুজ্জামান তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন প্রমূখ।