বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারি কলেজের উদ্যোগে বই প্রদান

By মেহেরপুর নিউজ

August 25, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি কলেজের উদ্যোগে সিইডিপি প্রজেক্টের আওতায় বিষয় ভিত্তিক বই প্রদান করা হয়েছে। সকালে মেহেরপুর সরকারি কলেজে প্রায় ১হাজার কপি বিষয় ভিত্তিক বই বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানের হাতে তুলে দেওয়া হয়।

সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিউল ইসলাম সরদার মেহেরপুর সরকারি কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানের হাতে বই তুলে দেন।এ সময় মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক খসরু ইসলাম, কাবেল উদ্দিন, ফুয়াদ খান,আব্দুল্লাহ আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।