বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস

By মেহেরপুর নিউজ

November 30, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মেহেরপুর সরকারি কলেজ মিলনায়তনে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন। এসময় সরকারি কলেজের উপাধাক্ষ আব্দুর রাজ্জাক, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, ফুয়াদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।