মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি কলেজের উদ্যোগে সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কলেজ মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম নজরুল কবীর।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক ও সহযোগী অধ্যাপক মঈনুল ইসলাম এবং সহকারী অধ্যাপক নাহিদ আনদালিব।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক খেজমত আলী মালিথ্যা, সহযোগী অধ্যাপক ফুয়াদ খান, হাসানুজ্জামান, ক্রীড়া শিক্ষক আলমগীর হোসেনসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।