মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি কলেজের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সরকারি কলেজ মিলনায়তনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবিরের সভাপতিত্বে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দিন খান।
অনুষ্ঠানে আরও বক্তব্য ও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. বক্তিয়ার উদ্দিন, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক খেজমত আলী মালিথ্যা, ফুয়াদ খান, কাওসার আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, পৌর জামায়াতে ইসলামীর আমীর সোহেল রানা ডলার, উপজেলা আমীর সোহেল রানা, পেশাজীবী সংগঠনের সভাপতি আল আমিন ইসলামসহ কলেজের শিক্ষকবৃন্দ।
ইফতার মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।