খেলাধুলা

মেহেরপুর সরকারি কলেজে কেরাম এককে চ্যাম্পিয়ন আখতারুজ্জামান

By Meherpur News

February 03, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার কেরাম একক (ছাত্র) বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন আখতারুজ্জামান।

মঙ্গলবার সকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র আখতারুজ্জামান অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র শুভ খানকে পরাজিত করে শিরোপা জয় করেন।

এর আগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবীর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক খেজমত আলী মালিথ্যা, সহযোগী অধ্যাপক মঈনুল ইসলাম, ফুয়াদ খান এবং ক্রীড়া শিক্ষক আলমগীর হোসেন।