বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারি কলেজে কেরাম এককে চ্যাম্পিয়ন রুমানা দিশা

By Meherpur News

February 03, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার কেরাম একক (ছাত্রী) বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন রুমানা আক্তার দিশা।

মঙ্গলবার সকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী রুমানা আক্তার দিশা দর্শন প্রথম বিভাগের ছাত্রী জুঁই খাতুনকে পরাজিত করে শিরোপা জয় করেন।

এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবীর। এ সময় উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক খেজমত আলী মালিথ্যা, সহযোগী অধ্যাপক মঈনুল ইসলাম এবং ক্রীড়া শিক্ষক আলমগীর হোসেন।