মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার ক্যারম (ছাত্র) দ্বৈতে রোকনুর জামান খান–আক্তারুল ইসলাম জুটি এবং ছাত্রীদের দ্বৈতে জুঁই খাতুন–সানজিদা জুটি চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত ছাত্রদের ফাইনাল খেলায় সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রোকনুর জামান খান–আক্তারুল ইসলাম জুটি একাদশ শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ হাসান–রাকিব জুটিকে পরাজিত করে শিরোপা অর্জন করে।
একই স্থানে অনুষ্ঠিত ছাত্রীদের ক্যারম দ্বৈত ফাইনাল খেলায় জুঁই খাতুন–সানজিদা জুটি সালমা–স্মৃতিকণা জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতায় কলেজের বিভিন্ন শ্রেণি ও বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। খেলা চলাকালে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।