বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

February 27, 2018

মেহেরপুর নিউজ, ২৭ ফেব্রুয়ারি: মেহেরপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে প্রতিযোগীতার ১৭টি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম জোয়ার্দারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্রীড়া প্রতিযোগীতা বাস্তবায়ন কমিটির আহবায়ক ফুয়াদ খান, সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, ক্রীড়া শিক্ষক আশরাফুল হক, মঈন উল আলম।