মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ ডিসেম্বর: মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে সরকারি কলেজের হোস্টেল নির্মান, শিক্ষক সংকটসহ সরকারি কলেজের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহীদ রেজাউল চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তোহিদুল ইসলামের । বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক কুদরুতি খোদা রুবেল। ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন, বেনজির আহমেদ বাদল, ওমর ফারুক প্রমুখ। সমাবেশে’র আগে সভাপতি তহিদুল ইসলাম ও সাধারন সম্পাদক কুদরুতি খোদা রুবেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।