বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারি কলেজে বিজ্ঞান ক্লাবের উদ্বোধন

By Meherpur News

May 19, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি কলেজে বিজ্ঞান ক্লাবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে কেক কাটা, কুইজ প্রতিযোগিতা এবং আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বিজ্ঞান ক্লাবের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম নজরুল কবির। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নিগার ইসলাম।

গণিত বিভাগের প্রভাষক রিয়া রানী শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক খেজমত আলী মালিথ্যা।

এর আগে অধ্যক্ষ প্রফেসর এ কে এম নজরুল কবির আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও কেক কেটে বিজ্ঞান ক্লাবের উদ্বোধন করেন। পরে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষকরা।