মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি কলেজের উদ্যোগে কলেজ মাঠে অনুষ্ঠিত অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার ব্যাডমিন্টন একক (ছাত্র) বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মোঃ নাছিম।
মঙ্গলবার সকালে সরকারি কলেজ ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র মোঃ নাছিম ২১-৯ ও ২১-১১ সেটে বাংলা প্রথম বর্ষের ছাত্র নাদিম ইসলামকে পরাজিত করে শিরোপা জয় করেন।
এর আগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবীর। এ সময় উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক খেজমত আলী মালিথ্যা, সহযোগী অধ্যাপক মঈনুল ইসলাম এবং ক্রীড়া শিক্ষক আলমগীর হোসেন।