রাজনীতি

নবাগত ছাত্র-ছাত্রীদের বরণে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের মিছিল

By মেহেরপুর নিউজ

June 24, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪জুন: নবীন ছাত্রদের শুভেচ্ছা জানিয়ে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে রোববার একটি মিছিল বের করা হয়। মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তহিদুল ইসলাম ও সাধারন সম্পাদক রুবেলের নেতৃত্বে মিছিলটি মেহেরপুর সরকারি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

মিছিলে অন্যান্যের মধ্যে জেলা ছাত্রলীগের সম্পাদক বারিকুল ইসলাম লিজন, শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেন, সম্পাদক শোভন, ছাত্রলীগ নেতা রাজন, জিয়া, বাদল, বখতিয়ার, জুলফিকার, মামনুর রশিদ, তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।