বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

October 04, 2021

মেহেরপুর নিউজ :

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এর উদ্যোগে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগ কর্তৃক দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর শহরের তাহেরপুর ক্লিনিক মোড় এলাকায় অসহায় দরিদ্র চা দোকানদার এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ ও সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন উপস্থিত থেকে অসহায় দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করেন। মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ সম্পাদক শামীম রেজা, উপ ক্রিড়া বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ, রাফিজ, ইমরান মাহমুদ অনিক প্রমূখ উপস্থিত ছিলেন।এদিন শহরের বিভিন্ন এলাকায় ২০০ দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।