বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের মাক্স বিতরণ

By মেহেরপুর নিউজ

March 12, 2021

মেহেরপুর নিউজ :

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নির্দেশে মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে মেহেরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত আঞ্চলিক ইজতেমায় আগত ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কলেজ ছাত্রলীগের এ উদ্যোগ।মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন উপস্থিত থেকে মাস্ক বিতরন করেন। এসময় অন্যদের মধ্যে সহ-সম্পাদক শামীম, উপ-ক্রীড়া সম্পাদক এজাজ আহমেদ সহ কলেজ ছাত্রলীগ নেতা কর্মীরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।