বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের পরিবারের বার্ষিক মিলনমেলা

By মেহেরপুর নিউজ

July 31, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের উদ্যোগে সরকারি কলেজের শিক্ষক পরিবারের বার্ষিক প্রীতিভোজ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে সরকারি কলেজ মিলনায়তনে বার্ষিক প্রীতিভোজ ও মিলন মেলার উদ্বোধন করা হয়। সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহকারি অধ্যাপক মোঃ কবিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিউল ইসলাম সরদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদারের সহ-ধর্মিনী রেহেনা বেগম, উপাধ্যক্ষ মোহাঃ আব্দুর রাজ্জাক, মিনহাজুল ইসলাম সাইফ। স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মোঃ কাবিল উদ্দিন।

মেহেরপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক বশির আহমেদ ও প্রভাষক মাহফুজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। এর আগে সরকারি কলেজের শিক্ষক ও তাদের পরিবারবর্গ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।