বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারি গণগ্রন্থাগারে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

November 24, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগার এর উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে শিশুদের রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে মেহেরপুর গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সেলিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন।এতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন।

বাড়িবাকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন।

বক্তব্য রাখেন সহকারী গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরীয়ান এমদাদুল হক। পরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।