বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অভিভাবক সমাবেশে

By মেহেরপুর নিউজ

January 17, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। মঙ্গলবার বিকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদা আলমের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.মুহাম্মদ মুনসুর আলম খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক। অভিভাবক সমাবেশ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।