বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে ২০০৫ জয়ী

By মেহেরপুর নিউজ

April 24, 2023

 মেহেরপুর নিউজ:

স্টাসিস গ্রুপ ও কেয়া ষ্টোর মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে ২০০৫ জয়লাভ করেছে। সোমবার সকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় ২০০৫ এর ব্যাচ ৮ উইকেটে ১৯৯৭ কে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৯৯৭ ব্যাচ ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬১ রান সংগ্রহ করে। দলের পক্ষে তুহিন সর্বোচ্চ ১৭ রান করে ।২০০৫ এর জনি ২ টি উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে ২০০৫ এর ব্যাচ ৯ বল হাতে রেখে ২’উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দেবু দলের পক্ষে ২৯ রান করেন।