বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে ২০১০ সেমিফাইনালে

By মেহেরপুর নিউজ

April 24, 2023

মেহেরপুর নিউজ:

স্টাসিস গ্রুপ ও কেয়া ষ্টোর মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে ২০১০ ২য় দল হিসাবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

সোমবার সকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় ২০১০ এর ব্যাচ ৮ উইকেটে বর্তমান চ্যাম্পিয়ন ২০০৮ কে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০০৮ ব্যাচ ৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সেতু ও ইথেন উভয়ে ১৪ করে রান করে ।জবাবে খেলতে নেমে ২০১০ এর ব্যাচ ৫ বল হাতে রেখে ২’উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। পল্লব দলের পক্ষে ৪৪ রান করেন।