মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ন্যাশনাল চিল্ড্রেন্স’স টাস্কফোর্স এনসিটিএফ এর স্কুল কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত এনসিটিএফ এর গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের মাধ্যমে ৮ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
নির্বাচনে ১৪ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হন মিম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়িতা পান ১১ ভোট। সুস্মিতা ১৩ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইয়া পান ১২ ভোট। ১৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয় রাহা, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়িতা পান ১২ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহনা ২২ ভোট পেয়ে জয়লাভ করে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অনুভা পান ৫ ভোট। সাইবাহ ১৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদিয়া পান ১১ ভোট।
শিশু সাংবাদিক পদে বিভা ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পুষ্প পান ৯ ভোট। মায়া ১৮ ভোট পেয়ে শিশু গবেষক নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাসনিম পান ৮ ভোট। সর্বশেষ চাইল্ড পার্লামেন্ট পদে অনুভা ১০ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাইশা পান ৯ ভোট।সম্পূর্ণ গণতান্ত্রিক এবং সুষ্ঠু ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন শুরুর আগে সেখানে মেহেরপুর জেলা এনসিটিএফ এর সভাপতি ফাহিম রুমির সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মিজানুজ্জামান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা এনসিটিএফ এর সাবেক সভাপতি ও মেহেরপুর নিউজ এর প্রতিনিধি এসএম মেহেরাব হোসেন, মেহেরপুর জেলা এনসিটিএফ এর সাধারণ সম্পাদক নুসরাত শারমিন, সহ-সভাপতি র্যামি, চাইল্ড পার্লামেন্ট মেম্বার নওরিন জাহান প্রমুখ।