বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বছরের প্রথম দিনে বই উৎসব

By মেহেরপুর নিউজ

January 01, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বছরের প্রথম দিনে বই উৎসবের আয়োজন করা হয়। রবিবার সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বই উৎসবের উদ্বোধন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লিউজা-উল জান্নাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বই উৎসবের উদ্বোধন করেন।

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুজ্জামান এর সভাপতিত্বে বই উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক সোহরাব উদ্দিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম, সিনিয়র শিক্ষক কাজী আনিসুজ্জামান, আব্দুল মান্নান, সিরাজ উদ্দিন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।