বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ে সততা ষ্টোরের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

April 13, 2019

মেহেরপুর নিউজ, ১৩ এপ্রিল: মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ফিতা কেটে সততা স্টোরের উদ্বোধন করেন। এসময় প্রতিমন্ত্রী পত্মী মোনালিসা ইসলাম, জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক মাসুদা আখতার অতিথিদের স্বাগত জানান।