মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জুলাই: মেহেরপুর সদর উপজেলা মাধ্যামিক শিক্ষা আফিসের উদ্যোগে সরকারি মহিলা কলেজের স্নাতক শ্রেণির ছাত্রীদের মধ্যে উপবৃত্তির অর্থ বিতরণ করা হয়। আজ সোমবার সকালে সরকারি মহিলা কলেজ মিলনায়তনে সদর উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আ.ফ.ম. সফিকুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আহসান আলী। বক্তব্য রাখেণ প্রভাষক খসরু ইসলাম, আফতাব আলী প্রমুখ।