বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারি মহিলা কলেজ শাখার বিএনসিসি প্রশিক্ষণ পরিদর্শন

By মেহেরপুর নিউজ

September 29, 2022

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) মেহেরপুর সরকারি মহিলা কলেজ শাখার প্রশিক্ষণ পরিদর্শন করেছেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণ পরিদর্শন করেন তিনি। প্রশিক্ষণ পরিদর্শনকালে প্রফেসর রফিকুল ইসলাম ক্যাডেটদের সঙ্গে কথা বলেন।লেখাপড়ার পাশাপাশি এই প্রশিক্ষণকে গুরুত্ব সহকারে দেখার জন্য প্রফেসর রফিকুল ইসলাম ক্যাডেটদের প্রতি আহ্বান জানান।