বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত অধ্যাপক হাসানুজ্জামান

By মেহেরপুর নিউজ

November 03, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সরকার মহিলা কলেজের সহকারী অধ্যাপক হাসানুজ্জামান। বৃহস্পতিবার সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সভায় হাসানুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রকাষক হাফিজুর রহমানকে যুগ্ম-সম্পাদক এবং প্রভাষক মাহবুবুর রহমানকে কোষাধ্যক্ষ করা হয়। অধ্যক্ষ রফিকুল ইসলাম পদাঅধিকার বলে মহিলা কলেজ শিক্ষক পরিষদের সভাপতি। সভায় অন্যদের মধ্যে সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম, রোজি উদ্দীন, ড. আতিয়ার রহমান, মেরাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।