বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

By মেহেরপুর নিউজ

February 20, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও মশাল জ্বালিয়ে সরকারী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা এবং ক্রীড়া পতাকা উত্তোলন করেন। এবং পরে সেখানে মশাল জ্বালিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।ক্রীড়া উপ কমিটির আহ্বায়ক ও সরকারি মহিলা কলেজের সরকার অধ্যাপক মোঃ তবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ ইয়ামিন আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান,সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম, সহকারী অধ্যাপক মিরাজ উদ্দিন,ড.এস এম আতিয়ার রহমান, রুপালি বিশ্বাস, নার্গিস পারভীন, মাহবুবুর রহমান, নাসির উদ্দিন, জহির আহমেদ, নিষ্কৃতি মন্ডল, রেক্সোনা আখতার,একরামুল হাসান লোটাস, আনোয়ার হোসেন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।