মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া, আন্ত: কক্ষ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে বার্ষিক ক্রীড়া, আন্ত কক্ষ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক ও সরকারি মহিলা কলেজের সরকারী অধ্যাপক মোঃ তবিবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ ইয়ামিন আলী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান,সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম, সহকারী অধ্যাপক মিরাজ উদ্দিন,ড.এস এম আতিয়ার রহমান, রুপালি বিশ্বাস, নার্গিস পারভীন, মাহবুবুর রহমান, নাসির উদ্দিন, জহির আহমেদ, নিষ্কৃতি মন্ডল, রেক্সোনা আখতার,একরামুল হাসান লোটাস, আনোয়ার হোসেন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।