বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে দিনব্যাপী বিতর্ক কর্মশালা

By মেহেরপুর নিউজ

September 08, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে দিনব্যাপী বিতর্ক কর্মশালার আয়োজন করা হয়। রবিবার সকালে মহিলা কলেজ মিলনায়তনে দিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক রূপালী বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক আবদুল হামিদ, সহযোগী অধ্যাপক মিরাজ উদ্দিন, ইকরামুল হাসান, নাসির উদ্দীন প্রমুখ। প্রশিক্ষণ প্রদান করেন প্রভাষক নাসির উদ্দীন। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বিতর্ক কর্মশালার সূচনা করা হয়। দুই শতাধিক শিক্ষার্থী কর্মশালায় উপস্থিতি ছিলেন।