মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে কলেজের বার্ষিকী *‘প্রবর্তনা’*র মোড়ক উন্মোচন, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক রফিকুর রশিদ, কবি ও গবেষক ড. গাজী রহমান এবং সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুগাঃ আব্দুল্লাহ আল আমিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ও *‘প্রবর্তনা’*র আহ্বায়ক কাজী আশরাফুল হক। এছাড়া বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক একরামুল হাসান লোটাস এবং *‘প্রবর্তনা’*র সম্পাদক সহকারী অধ্যাপক রূপালী বিশ্বাস।
পরে রূপালী বিশ্বাসের সম্পাদনায় প্রকাশিত বার্ষিকী *‘প্রবর্তনা’*র মোড়ক উন্মোচন করা হয় এবং একই সঙ্গে পিঠা উৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ পিঠা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পিঠা উৎসবে ১০টি স্টলে নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শিত হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উল্লেখ্য, *‘প্রবর্তনা’*য় সরকারি মহিলা কলেজের ছাত্রী ও শিক্ষকদের বিভিন্ন ধরনের সৃজনশীল লেখা স্থান পেয়েছে।