শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 13, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ মার্চ: মেহেরপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে শনিবার মহিলা কলেজ প্রাঙ্গনে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম মুর্শেদুল বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। উপাধ্যক্ষ আহসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক পর্ষদের সম্পাদক ড. গাজী রহমান, প্রভাষক বিলকিস আক্তার, আব্দুর রশিদ, খসরু ইসলাম, ফুয়াদ খান, আব্দুর রাজ্জাক, কাবিলউদ্দিন, ক্রীড়া শিক্ষক রেহেনা আক্তার বীনা প্রমুখ। এর আগে সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং মশাল জ্বালিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।