খেলাধুলা

মেহেরপুর সরকারি মহিলা কলেজের অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

By মেহেরপুর নিউজ

October 15, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬অক্টোবর :

মেহেরপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে  শনিবার মহিলা কলেজ প্রাঙ্গনে ২ দিন ব্যাপি কলেজের অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহসান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ দিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পর্ষদের সাধারন সম্পাদক প্রভাষক সিদ্দিকা, ড. গাজী রহমান, ফুয়াদ খান, খসরু ইসলাম প্রমুখ। পরে ফিতা কেটে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।