বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারি শিশু পরিবারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

By মেহেরপুর নিউজ

December 21, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি শিশু পরিবারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সরকারি শিশু পরিবার মাঠে আনুষ্ঠানিক ভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক মোঃ শামীম হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বির সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান।

মেহেরপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন কর্মকর্তা কাজী আবুল মনসুরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি শিশু পরিবারের উপ-তত্বাবোধাক বশির আহমেদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ হোসেন,সহকারী তত্ত্বাবধায়ক নুর উদ্দিন মোহাম্মদ নাহিদ নাসির মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।