মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজেয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সরকারি শিশু পরিবার মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন কর্মকর্তা কাজী আবুল মনসুর, সরকারি শিশু পরিবারের উপ-তত্বাবোধাক বশির আহমেদ প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ হোসেন,সহকারী তত্ত্বাবধায়ক নুর উদ্দিন মোহাম্মদ নাহিদ নাসির মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।