মেহেরপুর নিউজ:
মেহেরপুরের জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর মেহেরপুর সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন। শুক্রবার সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি ইফতারে অংশ নেন।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর।
এ সময় বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়া। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সামিউল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, ফারুকুল ইসলাম, তৌহিদুর রহমান, সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক তৌফিকুল ইসলামসহ অন্যরা।
জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর তাঁর বক্তব্যে বলেন, “আমরা রাষ্ট্রের প্রত্যেক নাগরিককে একটি সুন্দর পরিবেশ উপহার দিতে চাই। তোমাদের মধ্যে কারও মা নেই, কারও বাবা নেই, আবার কারও বাবা-মা দু’জনই নেই। তাদের জন্য একটি নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতেই আজকের এই আয়োজন।”